নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৯ ডিসেম্বর সোমবার বিশেষ জজ আদালত ৩ এ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহমেদ জামাদ্দার এ নির্দেশ দেন।
এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
১৯ ডিসেম্বর হাজিরা না দিলে খালেদা জিয়ার জামিন আবেদন বাতিল করা হবে বলে জানান আদালত।

Be the first to comment on "খালেদাকে ১৯ ডিসেম্বর আদালতে হাজিরার নির্দেশ"