শিরোনাম

খালেদার চার্জ গঠন শুনানি ২৯ জানুয়ারি

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি অনুষ্ঠিত হয়নি। আজ মঙ্গলবার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে চার্জ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানান। ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন সময়ের আবেদন মঞ্জুর করে ২৯ জানুয়ারি শুনানির নতুন দিন ধার্য করেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন।

পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কে এম নুরুজ্জামান। ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই বশির উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে।

বেগম খালেদা জিয়া ছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

basic-bank

Be the first to comment on "খালেদার চার্জ গঠন শুনানি ২৯ জানুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*