শিরোনাম

খালেদার সঙ্গে জন কেরির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিএনপি।

সোমবার সকালে ঢাকায় নামা কেরি বঙ্গবন্ধু জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে বারিধারায় তার দেশের দূতাবাস কমপ্লেক্সে যান। বিকালে সেখানেই কেরির সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

গুলশানের বাড়ি থেকে বিকাল সোয়া ৪টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় এক ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়। খালেদার সঙ্গে আরও দুটি গাড়িতে যুক্তরাষ্ট্রের চ্যান্সরি কমপ্লেক্সে ঢোকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠকের আলোচনা নিয়ে মির্জা ফখরুল বলেন, বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সরকার এদেশকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করতে চায় বলেও জানান ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে দুপক্ষই আন্তরিক ছিলেন বলে জানান বিএনপি নেতা।

 

basic-bank

Be the first to comment on "খালেদার সঙ্গে জন কেরির বৈঠক অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*