শিরোনাম

খুনের পর জ্বালিয়ে দেওয়া হল সুন্দর দেহ

নিউজ ডেস্ক : নৃশংসভাবে হত্যা করা হল রূপান্তরিত মডেল পল্যেট গোনজালেজকে। পল্যেট ২০১৫ সালের গে বিউটি ক্যুইন পেজেন্ট বিজয়ী ছিলেন।

ব্যক্তিগত কারণে মেক্সিকো গিয়েছিলেন তিনি। সেখানে নৃশংস ভাবে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় পল্যেটকে। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকো সিটির পুলিশ।
সম্প্রতি ব্যক্তিগত কারণে মেক্সিকো গিয়েছিলেন পল্যেট। কিন্তু, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। এর জেরে পুলিশে অভিযোগ করেন রূপান্তরিত মডেলের পরিবার। অনলাইনে তাঁর সন্ধানে একটি পিটিশনও চালু করে তারা।

এরপরই মেক্সিকোর সেলেইয়া-তে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের DNA টেস্টের পর সেটি পল্যেট-এর বলে জানানো হয়।

কিন্তু, কে বা কারা তাঁকে হত্যা করল, তা জানা যায়নি। পুলিশের অনুমান রূপান্তরিতদের প্রতি ঘৃণা থেকেই মডেল-এর উপর হামলা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পল্যেট-এর কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। – এই সময়

basic-bank

Be the first to comment on "খুনের পর জ্বালিয়ে দেওয়া হল সুন্দর দেহ"

Leave a comment

Your email address will not be published.


*