শিরোনাম

খুলনার দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর

নিউজ ডেস্ক : আরাফাত সানি, সোহাগ গাজী ও রুবেল হোসেনের দারুণ নিয়ন্ত্রিত বোলিং খুলনা টাইটান্সকে বড় রান করতে দেয়নি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটিতে আরেকট দুর্দান্ত দল রংপুর রাইডার্স আটকেছে ৭ উইকেটে ১২৫ রানে।

জবাবে, এই রিপোর্ট লেখার সময় ৪ ওভারে ১ উইকেটে ২৩ রান রংপুরের। সৌম্য সরকার ৩ রান করে আউট। মোহাম্মদ শাহজাদ (১৭) ও মোহাম্মদ মিথুন ব্যাট করছেন।

স্পিনার সানি ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন। পেসার রুবেলও ২ উইকেট নিয়েছেন। ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। তবে আরেক স্পিনার শহীদ আফ্রিদিও কম যাননি। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট তার। খুলনার সবচেয়ে দামি উইকেটটি আফ্রিদির। মাহমুদ উল্লাহকে মাত্র ১১ রানেই ফিরিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে থেমে থেমে উইকেট হারিয়েছে খুলনা। তাতে তাদের রানের গতি শ্লথ হয়েছে। পর পর দুই ওভারে সানি তুলে নেন দুই ওপেনার আব্দুল মজিদ (১০) ও আন্দ্রে ফ্লেচারকে।

এরপরই মাহমুদ উল্লাহ হয়েছেন আফ্রিদির শিকার। ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর রিকি ওয়েসেলস ও তাইবুর রহমান দলকে ৯৪ রান পর্যন্ত নেন। কিন্তু ১৭তম ওভারে জোড়া আঘাত হানেন রুবেল। ২৭ রান করা ওয়েসেলসের পর তুলে নেন ৩২ রান করা তাইবুর রহমানকে। তাইবুর ইনিংস সর্বোচ্চ রান করেন। তবে শেষে ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২২ রান করে খুলনার ইনিংসটিকে আরেকটু এগিয়ে নেওয়ার কাজ করেন আরিফুল হক। মাহমুদ উল্লাহরা বল হাতে আবার জাদু না দেখালে এই ম্যাচে জিততে পারবেন না।

basic-bank

Be the first to comment on "খুলনার দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর"

Leave a comment

Your email address will not be published.


*