নিউজ ডেস্ক : মেহেরপুরের গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। নিহত আব্দুল আজিজ গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং পূর্ব মালসাদহ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ নিজ ক্ষেতে কাজ শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবোয়ালিয়া থেকে গাংনী বাজারগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল আজিজকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান আব্দুল আজিজ।
স্থানীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Be the first to comment on "গাংনীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু"