নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসে থাকা একটি শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ওই বাসের আরো পাঁচ যাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপ্তি (২) গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দোলন মিয়ার মেয়ে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত"