শিরোনাম

গাজীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-১

নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ডগুলিসহ দুধর্ষ সন্ত্রাসী বাঘ বাদল ও নৌডাকাত মোমেনের ঘনিষ্ট সহযোগী এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১-এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্য বরমী এলাকায় এসএম আজাদ এর বাড়ীতে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছে এমন গোপন খবরের ভিত্তিতে  আজ মঙ্গলবার ভোররাতে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় আজাদকে আটক করা হয় এবং তার শোয়ার কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্য হতে ১টি বিদেশী সচল পিস্তল ও পাঁচরাউন্ড তাজা গুলি ভর্তি ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আজাদ গাজীপুর জেলার একজন অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী। সে বরমীর চাঞ্চল্যকর আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী। আজাদকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করা এবং অস্ত্র বেচাকেনা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে অস্ত্র রেখেছে বলে জানায়। সে বরমী এলাকায় কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী বাঘ বাদল ও নৌ ডাকাত মোমেনের ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে শ্রীপুর ও কাপাসিয়া থানায় বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-১"

Leave a comment

Your email address will not be published.


*