নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় নুরিজা বেগম (২৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে ঐ গৃহবধুকে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী শাহীন আলম পলাতক রয়েছে। থানা পুলিশ রবিবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নুরিজা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড় চাদর এলাকার আব্দুস সামাদের মেয়ে এবং অটোরিক্সা চালক শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী। নুরীজা তার স্বামীর সাথে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলকার কামালপাশার বাড়ীতে ভাড়ায় থেকে করনি নীট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে কাঁথা জড়িয়ে ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যা করে পালিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুরে গৃহবধু খুন, স্বামী পলাতক

Be the first to comment on "গাজীপুরে গৃহবধু খুন, স্বামী পলাতক"