শিরোনাম

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুর

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ট্রাকচাপায় শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুভ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার কছিমপুর এলাকার কামাল হোসেনের ছেলে। রোববার ৭টার দিকে আমবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে শুভ বাইসাইকেল চালিয়ে আমবাগ থেকে কোনাবাড়ি যাচ্ছিলো। এসময় পেছন থেকে একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শুভ। পরে ঢামেক হাসপাতালে নেওয়া পথে শুভ মৃত্যু হয়।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুর"

Leave a comment

Your email address will not be published.


*