শিরোনাম

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক : গাজীপুরের শরীফপুর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এসটুএল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার রাত ৯টার দিকে জয়দেবপুর, টঙ্গী এবং উত্তরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় চার ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, অগ্নিকাণ্ডে ওই গুদামে রোল করে রাখা কাপড় পুড়ে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*