শিরোনাম

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৪

নিউজ ডেস্ক : গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় চার অভিযুক্ত গরুচোর আটক হয়েছে। এ সময় দুটি গরুও গুলিবিদ্ধ হয়।

আজ বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে রফিকুল ইসলাম (২০), বরগুনার বেতাগি থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদার মাণ্ডা এলকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)। গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র‍্যাব ১ এর গাজীপুরের কম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম জানান, শুক্রবার রাতে একদল চোর গরু চুরি করে ট্রাকে করে হোতাপাড়া এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছে- এমন খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় ব্যারিকেট দেওয়া হয়। ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলেও তা অমান্য করে ঢাকার দিকে পালিয়ে যেতে থাকে তারা। এ সময় পেছন থেকে ধাওয়া করলে তারা গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুরের দিকে পালিয়ে যেতে থাকে। রাস্তা বন্ধ থাকায় মজলিশপুর স্কুলের সামনে গিয়ে ট্রাকটি আটকা পড়ে।

একপর্যায়ে চোরদলটি র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাবও সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে কয়েকজন চোর ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজন এবং সকালে আশপাশের এলাকায় তল্লাশি করে আরো একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৪"

Leave a comment

Your email address will not be published.


*