শিরোনাম

গুরুতর অসুস্থ আইএস প্রধান

নিউজ ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর-আল-বাগদাদী গুরুতর অসুস্থ। খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ইরাকি বার্তা সংস্থার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল অনলাইন এই তথ্য জানিয়েছে।

ইরাকের নিনেভেহস বিআজ জেলায় অবস্থান করা আইএস প্রধান এবং তার তিন কমান্ডারকে খাবার দেওয়া হয়েছিল। ওই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে আইএস সূত্রে জানা গেছে। পরে পরীক্ষা করে দেখা যায় খাবারে বিষ মেশানো হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তিন কমান্ডারের পরিচয় নিশ্চিত করা যায়নি। হত্যার চেষ্টাকারীকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে আইএস।

 

basic-bank

Be the first to comment on "গুরুতর অসুস্থ আইএস প্রধান"

Leave a comment

Your email address will not be published.


*