শিরোনাম

গুলশানের আগুনের ঘটনায় ফখরুলের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : গুলশান-১ ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ফখরুল বলেন, ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে যাওয়া এবং মার্কেটের একটি অংশ ধসে পড়ায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।
এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি অবিলম্বে এ আগুন লাগার সূত্রপাতের কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

basic-bank

Be the first to comment on "গুলশানের আগুনের ঘটনায় ফখরুলের দুঃখ প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*