শিরোনাম

গুলশানে নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো কিছু সেবন করেছিল কিনা তা উদঘাটনে জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে।

বুধবার সকালে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে থাকা নিহত জঙ্গিদের রক্ত ও মাথার চুল সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে।

সোহেল মাহমুদ আরও বলেন, রক্ত পরীক্ষার মাধ্যমে হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। এতে ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

basic-bank

Be the first to comment on "গুলশানে নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে"

Leave a comment

Your email address will not be published.


*