নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার নেপথ্যের মদদদাতাদের সরকার চিহ্নিত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পেছনে কারা জড়িত সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে তদন্ত এখনো চলছে। তদন্তের আগে আমি কিছু বলতে চাচ্ছি না। শুধু এটুকু বলব, আমরা সবকটাকে আইডেনটিফাই (চিহ্নিত) করেছি। আমরা এটুকু বলব, যারা যারা এর মদদ দিচ্ছেন তাদের আইডেনটিফাই করেছি। আমরা সুনিশ্চিতভাবে যারা এর পেছনে আছে তাদেরকেও আইডেনটিফাই করেছি।’
ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনার পর বাংলাদেশেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নাশকতাকারী ও সন্ত্রাসী ঘটনার মদদদাতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Be the first to comment on "গুলশান-শোলাকিয়ায় হামলার মদদদাতারা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী"