শিরোনাম

গুলিবিদ্ধ ট্রাম্প!

নিউজ ডেস্ক : বিবিসির একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন’ এরকম খবর দেয়ার পর বিবিসি জানিয়েছে, অ্যাকাউন্টটি আসলে হ্যাকিং-এর শিকার হয়েছে।

বিবিসি নর্দাম্পটন-এর অ্যাকাউন্ট থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়: ‘ব্রেকিং নিউজ – প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ‘

এর সাথে হ্যাশট্যাগ ছিল ‘উদ্বোধন’।

কিছুক্ষণ পরই বার্তাটি মুছে দেয়া হয়, কিন্তু তার আগেই এটি রি-টুইট হয়ে যায়, অর্থাৎ অন্য অনেকে বার্তাটি আবার টুইট করে ছড়িয়ে দেন। ফলে এ নিয়ে নানা মন্তব্য আসতে থাকে টুইটারে।

অনেকে সংশয় প্রকাশ করেন ব্যাপারটি সত্যি কিনা, এবং বিবিসি নর্দাম্পটন কি করে সবার আগে এ খবর পেলো।

বিবিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি বলেন – ‘এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি। ‘

এর মধ্যে আবার আওয়ারমাইন নামেআমেরিকান হ্যাকিং গ্রুপ তাদের টুইটে জানায়, তারা বিবিসির অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেয়েছেন, এটা হ্যাক হয়েছে এবং তারাই (আওয়ারমাইন) এটা সারানোর চেষ্টা করছেন।

এর পর বিবিসি আওয়ারমাইনের কাছে জানতে চায়, তারাই এই হ্যাকিং করেছে কিনা।

জবাবে আওয়ারমাইন জানায়, তারা প্রথমে হ্যাক করেনি, কিন্তু বিবিসির অ্যাকাউন্টটি নিয়ে সন্দেহ হওয়ায় এটি ‘সত্যি হ্যাক হয়েছে কিনা তা জানতে’ তারা নিজেরা হ্যাক করে ওই অ্যাকাউন্টে ঢুকেছিল।

“ঢুকে আমরা বুঝতে পারি যে অ্যাকাউন্টটা সত্যি হ্যাক হয়েছে” – বলছে আওয়ারমাইন।

আওয়ারমাইন বলেছে, ‘আমরা একটি নিরাপত্তা গ্রুপ, আমরা কোন কারণ ছাড়া হ্যাকিং করি না। ‘

বিবিসি নর্দাম্পটন ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি

basic-bank

Be the first to comment on "গুলিবিদ্ধ ট্রাম্প!"

Leave a comment

Your email address will not be published.


*