শিরোনাম

গোপালগঞ্জে একই ঘর থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে একই ঘর থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের মৌলভী পাড়ার একটি বাড়ি থেকে এই দুটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তর জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতরা গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। একজন নবম শ্রেণির ছাত্রী অন্য অষ্টম শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে খালা ও ভাগ্নী। দুজন একসঙ্গে স্কুলে যাতায়াত করত।

নিহতদের স্বজন ফাতেমা খানম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা দুজন একসঙ্গে স্কুল থেকে বাসায় ফেরে। তারপর রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যায় তাদের প্রাইভেট শিক্ষক পড়াতে এসে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকার পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের দুজনকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে। এরপর তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, লাশ দুটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "গোপালগঞ্জে একই ঘর থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*