নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত আক্কাস আলি(৫৫) ফাল্গুনী পরিবহনের চালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষনিকভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি ঢাকাগামী বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।মারাত্মক আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়।
খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার নিহত ও আহতদেরকে হাসপাতালে দেখতে যান এবং আহতদের চিকিৎসার

Be the first to comment on "গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১"