নিউজ ডেস্ক : গোপালগঞ্জে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণের সময় সদর উপজেলা পরিষদের সামনে একটি মাটিভর্তি ট্রলি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
মারাত্মক আহত অবস্থায় বাদল কৃষ্ণ বিশ্বাসকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, শিক্ষক বাদল কৃষ্ণ বিশ্বাসের মৃত্যুতে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হাসপাতাল ও বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Be the first to comment on "গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত"