শিরোনাম

গ্রামীন ফোনের ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কোম্পানিটি ৮৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ১৭৫ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৬ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা।

আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৪ টাকা ৫৯ পয়সা। আর এনএভি ছিল ২২ টাকা ৬৮ পয়সা।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী  ২২ ফেব্রুায়ারি।

 

basic-bank

Be the first to comment on "গ্রামীন ফোনের ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*