শিরোনাম

গ্রেপ্তারকৃত নারীদের জিজ্ঞাসাবাদে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া নারীরা জামায়াতের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়া তল্লাশিতে ওই বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়িতে গোপন বৈঠকের সময় ২৮ নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন্স) শরিফুল ইসলাম শনিবার (৪ ফেব্রয়ারি) রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃত নারীরা জামায়াতের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন বাসায় ইসলামের দাওয়াত দেওয়ার নামে দল গোছানো, লিফলেট বিতরণ, বৈঠক করাসহ বিভিন্ন কর্যক্রম পরিচালিত করতেন। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে। আশা করছি রিমান্ড শেষে এই নারীদের সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে। তিনি আরও জানান, গোপন বৈঠক করা ওই বাড়ি থেকে তল্লাশি শেষে গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। নথি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাজমহল রোড থেকে ১১ নম্বর লেনে প্রবেশের পর ঠিক দুটি বাড়ির পরেই ১১/৭ নম্বর বাড়িটির অবস্থান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সবুজরঙা দোতলা বাড়িটি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। বাড়িটির মালিক এ কে এম জয়নাল আবেদিন। তিনি পিডাব্লিউডির সাবেক কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "গ্রেপ্তারকৃত নারীদের জিজ্ঞাসাবাদে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য"

Leave a comment

Your email address will not be published.


*