শিরোনাম

ঘরের মাঠে লিভারপুলের জয়

নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৬ সালের শেষ ম্যাচে নিজেদের জয় তুলে নিয়েছে লিভারপুল। ১-০ ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অ্যানফিল্ডে দলের হয়ে একমাত্র গোলটি করেন জর্জিনিও ভিনালডাম।

শনিবার ঘরের মাঠে প্রথম সুযোগকেই গোলে পরিণত করেন ভিনালডাম। অষ্টম মিনিটে অ্যাডাম লালানার ক্রসে এই ডাচ স্ট্রাইকারের দারুণ হেড ফাঁকি দেয় ক্লাওদিও ব্রাভোকে। ম্যানচেস্টার সিটিকে খেলার খুব বেশি সুযোগ দেয়নি লিভারপুল। যদিও প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুল। এরপরই আক্রমণে উঠতে থাকে সিটি। বিশেষ করে ম্যাচের শেষ ১০ মিনিটে স্বাগতিকদের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে অতিথিরা। কিন্তু গোলের দেখা পায়নি তারা।

১৯৮১ সালের পর এই প্রথম লিগে সিটির বিপক্ষে টানা চার জয় পেল লিভারপুল। প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচসহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ২৪ ম্যাচ অপরাজিত থাকল দলটি।

 

basic-bank

Be the first to comment on "ঘরের মাঠে লিভারপুলের জয়"

Leave a comment

Your email address will not be published.


*