শিরোনাম

ঘুষ নেওয়ার অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক : রাজধানীর দারুস সালাম থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিলো।
প্রত্যাহারকৃতরা হলেন দারুস সালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারি উপ পরিদর্শক শ্যামল দাস বংশী ও দুই কনস্টেবল কামরুল ইসলাম, মোহাম্মদ ফয়েজ। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান।

মাদক বহনের মামলার হুমকি দিয়ে চার পুলিশ সদস্য এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা দাবি করে দশ হাজার টাকা আদায় করেন বলে ওই দৈনিকটির প্রতিবেদনে বলা হয় মাসুদুর রহমান বলেন, ‘পুলিশের দারুস সালাম জোনের এডিসি শরীফুল ইসলামকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

basic-bank

Be the first to comment on "ঘুষ নেওয়ার অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার"

Leave a comment

Your email address will not be published.


*