শিরোনাম

চট্টগ্রামের টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি টেক্সটাইল মিলে আগুন লেগে তৈরি পণ‌্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে রিজেন্ট টেক্সটাইল নামের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জসিম উদ্দিন জানান, কারখানা ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তিনি বলেন, “আগুনে কারখানায় রাখা ফিনশড গুডস, মেশিনারিজ ও অফিস কক্ষ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি তদন্ত কমিটি করা হবে।”

রিজেন্ট টেক্সটাইল চট্টগ্রামের অন‌্যতম শীর্ষ ব‌্যবসায়িক গ্রুপ হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কারখানায় ছিলেন না। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান।

basic-bank

Be the first to comment on "চট্টগ্রামের টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে"

Leave a comment

Your email address will not be published.


*