শিরোনাম

চট্টগ্রামে ৩ জঙ্গি সংগঠনের ১৭ সদস্য আটক

নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের ১৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) ভোর থেকে রোববার ভোর (১২ মার্চ) পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচারাস্তার মাথায় এক লন্ড্রি দোকানের পেছনে বৈঠকরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। এরপর রোববার ভোর পর্যন্ত মহানগরের বিভিন্ন এল‍াকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ ও আল হাদিসের মোট ১৭ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন, আটকেরা হিজবুত তাহরির ও আল হাদিসের মতাদর্শী। এদের নাশকতার পরিকল্পনা ছিলো- এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলেও জানান ওসি‍
মহিউদ্দিন।

basic-bank

Be the first to comment on "চট্টগ্রামে ৩ জঙ্গি সংগঠনের ১৭ সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.


*