নিউজ ডেস্ক : অবশেষে বড়পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছেন বড় পর্দা থেকে। মূলত ক্ষোভের কারণেই আড়ালে ছিলেন তিনি। নিজের পছন্দমতো ছবির কাজ ছিলো না যা ছিলো না তা পছন্দের নয় তাই কাজ করা হয়ে উঠেনি এই নায়িকার। কবে এবার পছন্দসই ছবির কাজ পেয়েছেন তিনি।
সম্প্রতি পূর্ণিমা নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘বন্ধ দরজা’। পরিচালনায় থাকছেন শাহরিয়ার নাজিম জয়। ছবিতে পূর্ণিমার কাজ করার খবরটি নিশ্চিত করে জয় জানিয়েছেন, ‘ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। অটিস্টিক শিশুদের গল্প নিয়েই নির্মিত হবে বন্ধ দরজা। তার সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি অভিনয় করার জন্য সম্মতি জানিয়েছেন। খুব তাড়াতাড়ি আরো বিস্তারিত জানানো হবে।’
জয় আরো বলেন, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। আর পূর্ণিমার বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন সেটিও এখনো চূড়ান্ত হয়নি।

Be the first to comment on "চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা"