নিউজ ডেস্ক : টঙ্গীর এরশাদনগর এলাকায় চাঁদা না দেয়ায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।
নিহত স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর এরশাদগনর ৪নং ব্লকে মজিবুর কমিশনাররের বাড়ীর সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী দেলোয়ারকে সামনে পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দেলোয়ার ২/৩ মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে আসেন। তিনে দেশে আশার পর থেকেই ওই সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটেয়েছে। ঘটনাস্থল র্যাব, পুলিশ পরিদর্শন করেছে। টঙ্গী মডেল থানা অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

Be the first to comment on "চাঁদা না দেয়ায় প্রবাসীকে কুপিয়ে হত্যা"