শিরোনাম

চাঁদের বুকে হেঁটে বেড়ানো নভোচারীর মৃত্যু

নিউজ ডেস্ক : চাঁদের বুকে হেঁটে বেড়ানো মার্কিন নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
যে তিনজন ব্যক্তি চাঁদে দুবার গিয়েছেন মি. সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্রপৃষ্ঠে মি. সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছে।
মি. সারনেন-এর পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।
‘অ্যাপোলো ১৭’ মিশনের নেতৃত্বে দেওয়ার আগে তিনি দুবার মহাকাশে গিয়েছিলেন-একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে তার জন্ম।
মি. সারনেন-এর পরিবার জানিয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েক দিনের মধ্যেই জানানো হবে।

basic-bank

Be the first to comment on "চাঁদের বুকে হেঁটে বেড়ানো নভোচারীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*