শিরোনাম

চান্দিনা মহিলা কলেজের ফটকে তালা : বিক্ষোভ সমাবেশ

ছবি: জাগো নিউজ

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর উপজেলার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে ৪র্থ দিনের মতো আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পৌনে ৩টা পর্যন্ত কলেজের প্রধান ফটকে তালা দিয়ে কলেজ ক্যাম্পাসে একটানা অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার থেকে কলেজের ক্লাস ও হোস্টেল বন্ধ থাকলেও সকাল থেকেই ছাত্রীরা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে কলেজের শিক্ষকদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এ সময় তারা ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

আন্দোলনকারী ছাত্রীরা জানান, তারা কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপির সঙ্গে কলেজ সরকারিকরণের বিষয়ে কথা বলবেন, অন্য কারো সঙ্গে তারা কথা বলবেন না।

ছাত্রীরা বলেন, গত চার দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এমপি সাহেব একবারও আসেননি, আশানুরূপ কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ জানান, ছাত্রীদের দাবি কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফকে জানানো হয়েছে। তিনি জাতীয় সংসদের অধিবেশন নিয়ে ব্যস্ত। তবে আগামী শনিবার তিনি চান্দিনায় আসতে পারেন। তখন তার সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা যেতে পারে।

basic-bank

Be the first to comment on "চান্দিনা মহিলা কলেজের ফটকে তালা : বিক্ষোভ সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*