নিউজ ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করে চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে ২০১৭ সালের বার্ষিক পণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এ পণ্যকে সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি।
‘ নতুন বছরের প্রথম দিন রবিবার সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বার্ষিক এ মেলার ২২তম আসরের উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই যৌথ আয়োজনে এবার বাংলাদেশসহ ২১টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধীন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গত সাড়ে চার দশকে দেশের চামড়া খাতের রপ্তানি প্রায় ৭১গুণ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ১১৬০ বিলিয়ন ডলার। তিনি বলেন, চামড়াজাত পণ্যের বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চামড়াজাত পণ্য এখন বাংলাদেশেই প্রস্তুত হয়। এ পণ্যে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত মূল্য-সংযোজন সম্ভব হয়েছে। ‘
‘উদীয়মান এই খাতের অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে কাজে লাগাতে আমি ২০১৭ সালের জন্য চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে বার্ষিক পণ্য বা প্রোডাক্ট অব দি ইয়ার ঘোষণা করছি। ‘ মাসব্যাপী এ মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি।

Be the first to comment on "চামড়াজাত পণ্যকে বার্ষিক পণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর"