নিউজ ডেস্ক : কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকসহ দশ বাণিজ্যিক ব্যাংক এবার ব্যবসায়ীদের প্রায় ৭০০ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত কোরবানির ঈদে পশুর চামড়া কিনতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যবসায়ীদের যে পরিমাণ ঋণ দিয়েছে, তার সিংহভাগই আদায় হয়নি। এজন্য রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো কমিয়ে দিয়েছে ঋণের পরিমাণ।
জানা গেছে, মূলত চামড়ার বড় সরবরাহ আসে কোরবানির ঈদে। এ ঈদেই বেশি চামড়া সংগ্রহ করে থাকেন ব্যবসায়ীরা। এ কারণে চামড়া ব্যবসায়ীদের বিশেষ ঋণ দেওয়ার উদ্যোগও থাকে ব্যাংকগুলোর। চামড়া খাতে দেওয়া এবারের ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ থেকে ১২ শতাংশ। প্রতি বছরই এই খাতে ঋণের পরিমাণ বাড়লেও ঋণ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমছে। সোনালী ব্যাংক ১০০টি থেকে কমিয়ে তিনটি প্রতিষ্ঠানকে, জনতা ব্যাংক ৭৮টি থেকে কমিয়ে ২৯টি প্রতিষ্ঠানকে, রূপালী ব্যাংক ৩০টি থেকে কমিয়ে চারটি এবং অগ্রণী ব্যাংক ৭৫টি থেকে কমিয়ে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানকে এবার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চামড়া কিনতে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে দশ ব্যাংক

Be the first to comment on "চামড়া কিনতে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে দশ ব্যাংক"