নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কে ব্যাটারী চালিত ও থ্রি-হুইলার গাড়ীর সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে। চালকদের অসচেতনতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ।
সোমবার সকাল সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া এলাকায় পৃথক দু’টি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতুর শতকরা ৩৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত সেতুর ১১ টি পাইলের কাজ শেষ হয়েছে। তিনি আরো বলেন- আগে রাস্তা খারাপ থাকার কারনে সড়ক দুর্ঘটনা ঘটত কিন্তু এখন রাস্তা সব ভালো। অথচ এখন চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারনেই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে। চালকদের বেশী করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে।
সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান উসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু, মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।

Be the first to comment on "চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারন: সেতু মন্ত্রী"