শিরোনাম

বাংলাদেশের লক্ষ্য ৪৫৯

Indian players leave the ground at the end of play on the second day of the cricket test match against Bangladesh in Hyderabad, India, Friday, Feb. 10, 2017. (AP Photo/Aijaz Rahi)

নিউজ ডেস্ক : ফলোঅন এড়াতে বাংলাদেশকে ৪৮৮ রান করতে হতো। কিন্তু ৩৮৮ রানেই সফরকারীদের ইনিংস গুটিয়ে যায়। ফলে স্বাগিতকরা ২৯৯ রানে এগিয়ে থাকে। তবে এগিয়ে থাকলেও টাইগারদের ব্যাটিংয়ে না পাঠিয়ে স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। চতুর্থ দিনের চা বিরতির আগে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৫৯ রান।
এক ওভার শেষে ১ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। তবে বিরতি থেকে ফিরেই তাসকিন আহমেদের জোড়া আঘাত ব্রেক থ্যু এনে দিয়েছে বাংলাদেশকে। চতুর্থ ওভারে তিনি ফিরিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয়কে। তাসকিনের পঞ্চম ডেলিভারিটি তার ব্যাটের কোনায় লেগে উইকেটরক্ষক মুশফিকের হাতে জমা পড়ে। তিনি ১৪ বলে ১টি চারের মারে ৭ রান করেন।
এরপর ষষ্ঠ ওভারেই একইভাবে তাসকিনের বলে আউট হয়ে ফিরে গিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি করেছিলেন ১০ রান। রাহুল বিদায় নিলে উইকেটে আসেন বিরাট কোহলি। তিনি ওয়ানডে স্টাইলেই খেলতে থাকেন। তবে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ানকে এই ইনিংসকে আটকে দেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে কোহলি ৪০ বলে ২টি চার ও ১টি ছক্কার মারে ৩৮ রান করেন।
পূজারার সঙ্গে ক্রিজে যোগ দেন আজিঙ্কা রাহানে। উইকেটে থিতু হবারই আভাস দিচ্ছিলেন রাহানে। তবে তাকে খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। রাহানেকে সরাসরি বোল্ড আউট করেছেন সাকিব। আউট হওয়ার আগে রাহানের সংগ্রহ ৩৫ বলে ২৮ রান।
এ প্রতিবেদনটি লেখা অব্দি ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫৯ রান। এখন ক্রিজে রয়েছেন চেতন পূজারা (৫৪) ও রবীন্দ্র জাদেজা (১৬)।
এর আগে ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো না করতে পারলেও শেষটা ভালোই করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে ফলোঅন এড়ানোর লড়াই করছিল দল। তবে চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে গিয়েছেন মিরাজ। আর শেষ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকও। ফলে বাংলাদেশের প্রথম ইনিংস ৩৮৮ রানেই গুটিয়ে গিয়েছে।
তৃতীয় দিনে চাপের মুখে বেশ ভালোই ব্যাট করছিল মুশফিক ও মিরাজ। অভিজ্ঞ মুশফিককে পূর্ণ সমর্থন করে চলছিলেন উঠতি এই অলরাউন্ডার মিরাজ। তবে চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ৫১ রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন মিরাজ। ফলে মুশফিকের সঙ্গে তার ৮৭ রানের জুটিটি ভাঙে। তবে এর আগেই মিরাজ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
মিরাজের বিদায়ের পর মাত্র ১০ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলামও। তবে অপর প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে চলছিলেন মুশফিক। যার ফলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।শতক উদযাপনে ২৩৬টি বল মোকাবেলা করেছেন মুশফিক। আর এতে ছিল ১৩টি চার ও ১টি ছক্কার মার।
তবে মুশফিক একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া লেগেই থাকে। নবম উইকেট হিসেবে তাসকিন আহমেদও ফিরে যান সাজঘরে। তিনি স্কোরবোর্ডে মাত্র ৮ রান জমা করতে পেরেছেন।
এরপর মুশফিকের সঙ্গে কামরুল ইসলাম রাব্বি যোগ দেন। এ দু’জনের সুবাদের ইনিংসটা আরও একটু লম্বা হওয়ার আশা করলেও তা হয়ে উঠেনি। অশ্বিনের বলটি মুশফিক উইকেটরক্ষকের হাতে জমা দিয়ে বিদায় নিলে ২৯৯ রানের পিছনে থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। আউট হওয়ার আগে মুশফিক ১২৭ রান সংগ্রহ করেন।
ভারতের হয়ে উমেশ যাদব তুলে নিয়েছেন ৩টি উইকেট। আর দুইটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট পেয়েছেন ভু্বনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা।
এর আগে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিক ভারত।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশের লক্ষ্য ৪৫৯"

Leave a comment

Your email address will not be published.


*