নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম দিনের প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইটানস। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে ১২৩ রান। ফলে ৪ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে খুলনা।
এবারের বিপিএলে তিন ম্যাচ খেলে দুটিতেই হারল চিটাগাং কিংস। আজ বিফলেই গেল মোহাম্মদ নবীর লড়াইটা। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই চার উইকেট নিয়ে ভাইকিংসদের ২৯ রানের জয় এনে দিয়েছিলেন নবী। আজও খুলনা টাইটান্সের বিপক্ষে বল হাতে তিন উইকেট নেবার পর ব্যাট হাতে করেন মহামূল্যবান ৩৯ রান। মাত্র ২৩ বল খেলে রান করেন তিনি। তবে বৃথাই গেল এই আফগানের লড়াইটা। অপরপ্রান্ত থেকে প্রয়োজনীয় সাহায্য না পাওয়ায় হারতে হলো তাকে।
এর আগে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চিটাগাং অধিনায়ক তামিম। ফলে, আমন্ত্রণ পেয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে ১২৭ রান। খুলনার পক্ষে সর্বোচ্চ করেছেন ২৯ রান করেছেন নিকোলাস পুরান। ২৮ রান এসেছে ওপেনার রিকি ওয়েসেলসের ব্যাট থেকে। এছাড়া, আরিফুল হক করেছেন অপরাজিত ২৫ এবং আলক কাপালি করেছেন ২৩ রান।
চিটাগাংয়ের পক্ষে সের্বাচ্চ ৩ টি উইকেট নিয়েছেন দলটির আফগান রিক্রুট মোহাম্মদ নবী। এছাড়া তাসকিন নিয়েছেন ২টি ও আব্দুর রাজ্জাক নিয়েছেন ১টি উইকেট।
খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, নিকোলাস পুরান, শুভাগত হোম, আরিফুল হক, অলক কাপালী, মোশাররফ হোসেন রুবেল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনায়েদ খান ও শফিউল ইসলাম।
চিটাগাং ভাইকিংস একাদশ : তামিম ইকবাল, দোয়ান স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, এনামুল হক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জাহারুল ইসলাম, তিমাল মিলস, জাকির হোসেন ও নাজমুল হোসেন মিলন।

Be the first to comment on "চিটাগংকে হারিয়ে খুলনার জয়"