শিরোনাম

চীনা যুদ্ধ ডুবজাহাজ কিনছে পাকিস্তান

নিউজ ডেস্ক : চীন সরকারের কাছ থেকে আটটি অত্যাধুনিক যুদ্ধ ডুবোজাহাজ কিনছে পাকিস্তান। ২০২৮ সালের মধ্যে ডুবোজাহাজগুলো ইসলামাবাদকে দেবে বেইজিং। অ্যাটাকিং এই জাহাজগুলো হবে বিদ্যুৎ এবং ডিজেল চালিত। মূলত সাগরতলের যুদ্ধ-সক্ষমতা বাড়ানোর জন্য পাকিস্তান এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

পাক সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি সম্প্রতি রাজধানী ইসলামাবাদে নৌবাহিনীর সদর দফতর পরিদর্শন করেন। এ সময় চীনা ডুবোজাহাজ কেনার এ ঘোষণা দেন তিনি।

চলতি বছর এপ্রিল মাসে পাক নৌবাহিনী জানায়, আটটি জাহাজের মধ্যে চারটি ডুবোজাহাজ তৈরির ঠিকাদারি পেয়েছে করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বা কেএসইডব্লিউভ। বাকিগুলো তৈরি করবে চীনের শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি বা সিএসটিসি। এতে ব্যায় হবে ৪ থেকে ৫ শত কোটি ডলার। তবে পাকিস্তানকে কম সুদে ঋণ দেবে চীন।

জানা যায়, চীন বর্তমানে অ্যাটাক ডুবোজাহাজ টাইপ ০৪১ এবং টাইপ ০৩৯ ব্যবহার করছে। পাকিস্তানকে যে ডুবোজাহাজগুলো দেয়া হবে এগুলো হবে হালকা সংস্করণের। তবে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য যথেষ্ট।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে নৌপথেও নজর দিচ্ছে। দেশটি মূলত শত্রু পক্ষের অতর্কিত হামলায় ভূমি-ভিত্তিক পরমাণু হামলা কেন্দ্রগুলো ধ্বংস বা অকেজো হয়ে পড়লে যেন পাল্টা আঘাত হানতে পারে সেজন্য ডুবোজাহাজের ব্যবস্থা করছে। নতুন প্রযুক্তির এসব ডুবোজাহাজ দিয়ে নৌপথেও প্রভাব বিস্তার করতে পারবে পাকিস্তান।

basic-bank

Be the first to comment on "চীনা যুদ্ধ ডুবজাহাজ কিনছে পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*