নিউজ ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর খনিতে এ আগুন লাগে। দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর বুধবার ভোর রাত ৪টা ৬ মিনিটে খনিতে আটকা পড়া ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে মৃত উদ্ধার করা হয়। গুরুতর আহত বাকি তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে।

Be the first to comment on "চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ড, নিহত ১২"