শিরোনাম

চীনে বার্ডফ্লুতে মৃত্যুর হার বাড়ছে : পোলট্রি মার্কেট বন্ধ

নিউজ ডেস্ক : চীনে ২০১৩ সালে এইচ৭এন৯ বার্ডফ্লু’র প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটি সবচেয়ে বেশি খারাপ সময় পার করছে। রোগটি এখন ভয়াবহ মহামারীতে রূপ নিয়েছে।
চীনে শুধু চলতি বছরের জানুয়ারি মাসেই ৭৯ জন এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এর ফলে দেশটির বেশ কয়েকটি নগরীতে পোল্ট্রি মার্কেট বন্ধ করতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা।
জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বুধবার জানিয়েছে, জানুয়ারি মাসের শেষ দিকে মোট ১শ লোক চলমান বার্ডফ্লু মৌসুমে মারা গেছে। শীতকালেই সাধারণত রোগটির প্রকোপ দেখা দেয় এবং বসন্তকাল পর্যন্ত তা চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কমিশন আরো জানায়, ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে গত মাসে চীনে ৭৯ জন প্রাণ হারায়। ২০১৬ সালের জানুয়ারিতে রোগটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল মাত্র পাঁচ।
ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে অন্যান্য এলাকার মধ্যে দক্ষিণ চীনের গুয়াংঝৌ, মধ্য চীনের চ্যাংশা ও পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের নগরীগুলোতে পোল্ট্রি ব্যবসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "চীনে বার্ডফ্লুতে মৃত্যুর হার বাড়ছে : পোলট্রি মার্কেট বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*