নিউজ ডেস্ক : ১২০ কিলোমিটার বেগে ভারতের চেন্নাইয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ভরদা’। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই ঝড়।
এদিকে এই ঘূর্ণিঝড়ে তামিলনাড়ুতে দুজনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে চেন্নাইয়ে। বন্ধ ট্রেন ও বিমান চলাচল। শহরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা। উপড়ে পড়েছে গাছ।
জানা গেছে, উপকূলবর্তী এলাকা থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য শিবালিক ও কদমত নামে নৌবাহিনীর দুটি জাহাজকে পাঠানো হয়েছে। জাহাজে রয়েছে পানি, খাবার ও কম্বল। রয়েছে চিকিৎসক ও ডুবুরি দল।
ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
সূত্র: এবিপি

Be the first to comment on "চেন্নাইয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ভরদা’, তামিলনাড়ুতে দুজনের মৃত্যু"