নিউজ ডেস্ক : তাঁকে নিয়ে যা রটছে, সেটা নেহাতই জল্পনা। টাটার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবেন না রতন টাটা।
যদিও এর আগে তাঁর বিশ্বস্ত সহযোগী আর কে কৃষ্ণ কুমার সূত্রে খবর রটেছিল রতন সরে দাঁড়াতে পারেন। নতুন চেয়ারম্যান খুঁজতে ইতিমধ্যেই নাকি একটি পেশাদারী সংস্থার দ্বারস্থ হয়েছে টাটা গোষ্ঠী। এও শোনা যাচ্ছিল, আগামী বছর মাঝামাঝি নাগাদ নতুন চেয়ারম্যান নিয়োগ হলেই সরে যাবেন রতন টাটা।
আর কে কৃষ্ণ কুমার জানিয়েছিলেন, ‘টাটা সংস্থার উন্নতির জন্য পরবর্তী চেয়ারম্যানকে সঠিক দৃষ্টি রাখতে হবে। টাটা পরিবারের বাইরের কাউকে নিয়োগ করা হতে পারে। তবে সংস্থার অন্দরের যোগ্যতাসম্পন্ন ব্যক্তিও চলতে পারে। ’ তবে এ সমস্ত জল্পনাই উড়িয়ে দিলেন রতন নিজে।
সূত্র: আজকাল

Be the first to comment on "চেয়ারম্যান পদ থেকে এখনই সরছেন না টাটা"