নিউজ ডেস্ক : তিনি নিজেই টলিপাড়ার চ্যাম্পিয়ন। ‘চাঁদের পাহাড়’ অভিযান হোক কিংবা ‘জুলফিকার’এর দোস্ত হওয়া, সব চরিত্রেই ছক্কা হাঁকানো তার সহজাত।
সেই চ্যাম্পিয়নের ঘরেই কি না নতুন চ্যাম্পিয়নের আগমন! আর তাকে নিয়ে উচ্ছ্বসিত নায়ক নিজেই।
ইন্ডাস্ট্রিতে নায়কের আসন ধরে রাখা অবশ্য চাট্টিখানি কথা নয়। অভিনেতা হিসেবে সব সমালোচনাও পাশ কাটিয়েছেন। জুলফিকারে প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেলে তিনিও কম যান না। যত দিন গড়াচ্ছে দেব যেন বুঝিয়ে দিচ্ছেন টলিপাড়ায় অভিনেতা থেকে নায়ক অনেকে আছেন, থাকবেনও, তবে চ্যাম্প সকলে নয়। সেই দেবের পরিবারেই কিনা আর এক চ্যাম্পিয়নের আগমন!
সম্প্রতি সেই চ্যাম্পিয়নের কথা নিজেই জানালেন দেব। সেটি হল তার আদরের পোষ্য কুকুর। এর কথা বেশ কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন। তবে এবার তার সম্পর্কে এল নয়া খবর। জীবনের প্রথম ডগ শোয়ে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে দেবের পোষ্য। আর পোষ্যের এই সাফল্যেও নিজের ছবির প্রমোশনের সুযোগ ছাড়লেন না। বললেন, “এই পরিবারে আরও এক চ্যাম্পের দেখা মিলল।

Be the first to comment on "চ্যাম্পিয়ন এলো দেবের পরিবারে!"