শিরোনাম

ছাত্রলীগ নেতা দিয়াজের মরদেহের পুনঃময়নাতদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক : ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহে পুনঃময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ২টা ৩৬ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার পুনঃময়নাতদন্তের কাজ শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ফরেসনিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
দিয়াজের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তারা ‘আঘাতের চিহ্ন’ পেয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ঘটনাস্থল পরিদর্শন এবং ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর। তাই এখনই এ সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত করে। ডা. সোহেল মাহমুদ জানান, তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও আগের ময়নাতদন্তকারী চিকিৎসকসহ অন্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া দিয়াজের দাঁত, গলার টিস্যু ও লিভার কিছু অংশ পরীক্ষার জন্য ঢামেকের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় গত ২০ নবেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসা থেকে। ঘটনার দুদিন পর ২৩ নবেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলে দিয়াজের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পরদিন ২৪ নবেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করে তার পরিবার।

গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে পুনঃময়নাতদন্তের জন্য দিয়াজের মরদেহ তোলার আদেশ দেন। একই সঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্ন করতে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়।

এ আদেশের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই দিন সকাল ৯টার দিকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সিআইডি। দুপুর সোয়া ২টার দিকে দিয়াজের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

basic-bank

Be the first to comment on "ছাত্রলীগ নেতা দিয়াজের মরদেহের পুনঃময়নাতদন্ত সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*