শিরোনাম

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে গ্রেফতার অভিনেতা

নিউজ ডেস্ক :  গত শুক্রবার প্রথমে গ্রেফতার, তার পর জামিনও পেলেন দক্ষিণী অভিনেতা শ্রীজিত রবি। কিন্তু যে কারণে তাঁকে শ্রীঘরে যেতে হয়েছিল তা শুনে বেশ অবাক হচ্ছেন রবির গুণমুগ্ধরা। অভিযোগ, এক দল স্কুলছাত্রীকে নাকি যৌনাঙ্গ দেখিয়েছিলেন এই অভিনেতা।

কেরলের পালাকাডের একটি স্কুলের ১৪ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছে। রবি নাকি ছাত্রীদের উদ্দেশ্য করে নিজের যৌনাঙ্গও দেখিয়েছেন বলে পুলিশকে জানিয়েছে ছাত্রীরা। ছাত্রীদের কাছ থেকে এ হেন অভিযোগ শোনার পরে পুলিশ গ্রেফতার করে তাঁকে। পরে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান। জমা রাখা হয়েছে তাঁর পাসপোর্টও।

অভিযোগ, গত ২৭ অগস্ট ওই ছাত্রীরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাত্ই গাড়ি করে এক ব্যক্তি এসে তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এমনকী তিনি নিজের যৌনাঙ্গও নাকি দেখিয়েছেন প্রকাশ্য রাস্তায়। বিষয়টা তারা প্রিন্সিপালকে জানানোর পর তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন।

সূত্রের খবর, গত ৩০ অগস্ট ওই ব্যক্তি ও গাড়িটিকে শনাক্ত করার জন্য ছাত্রীদের থানায় ডাকে পুলিশ। তারা রবিকে শনাক্ত করে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রবি। ঘটনাটি নিয়ে যথেষ্ট আলোড়ন শুরু হয়েছে সিনে দুনিয়ায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে গ্রেফতার অভিনেতা"

Leave a comment

Your email address will not be published.


*