শিরোনাম

‘জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৌলভীবাজারের যে জায়গা দুটি ঘিরে রাখা হয়েছে সেখান নারী জঙ্গি আছে বলে সন্দেহ করো হচ্ছে। তবে সেখান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রয়েছে। ঢাকা থেকে সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব কাজ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে। ১৬ কোটি মানুষের মধ্যে যদি ৫০ জন জঙ্গি থাকে তা নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণের যানমালের নিরাপত্তা সরকার দিতে পারবে- এটুকু আস্থা আপনারা রাখতেই পারেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

basic-bank

Be the first to comment on "‘জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’"

Leave a comment

Your email address will not be published.


*