শিরোনাম

জনপ্রিয়তায় সানির কাছে পরাজিত মোদি!

নিউজ ডেস্ক :  ‘জিসম টু’ দিয়ে বলিউডে অভিষিক্ত হওয়া অভিনেত্রী সানি লিওন জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা সালমান খানকেও। ইন্টারনেটে সবচেয়ে বেশিবার খোঁজা ভারতীয় তারকা হিসেবে সবার ওপরে রয়েছেন সানি লিওন। তাও কিনা টানা পাঁচবার।
প্রতি বছর ইয়াহু ইন্ডিয়া এই তালিকা প্রকাশ করে। গত চার বছর ধরেই এই তালিকার শীর্ষে আছেন সানি। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্দা ও পর্দার বাইরে নানা শো তে তার উপস্তিতি ভারতে তাকে করে তুলেছে আরও জনপ্রিয়।
পুরুষদের মধ্যে সালমান খান আছেন এই তালিকার শীর্ষে। তার ঠিক পেছনেই আছেন কমেডি অভিনেতা কাপিল শর্মা। এরপর আছেন আমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আমির খান।
নারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বিপাশা বসু। এর পরেই আছেন দিপিকা পাড়ুকোণ, হলিউডি ছবি ‘ট্রিপল এক্স’-এ অভিনয়ের মাধ্যমে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। চতুর্থ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ।

basic-bank

Be the first to comment on "জনপ্রিয়তায় সানির কাছে পরাজিত মোদি!"

Leave a comment

Your email address will not be published.


*