নিউজ ডেস্ক : এক্সহ্যামস্টার’-এর ব্যবহারকারীদের জন্য সতর্ক সংকেত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পর্ন সাইট এ যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের খুব দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়ছেন তারা।
কারণ ইতিমধ্যে হাজার হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য এখন হ্যাকারদের হাতে।
সাবস্ক্রিপশন-বেজড ব্রিচ নোটিফিকেশন সার্ভিস ‘লিকবেজ’ এই জনপ্রিয় পর্নগ্রাফি পোর্টালের ফাঁস হওয়া বিশাল তালিকা প্রকাশ করেছে। ব্যবহারকারীদের ইউজার নেম, ই-মেইল ঠিকানা এবং অপেক্ষাকৃত দুর্বল পাসওয়ার্ডগুলো হ্যাকারদের দখলে চলে গেছে বলে জানায় মাদারবোর্ড।
এই সাইবার আক্রমণের শিকার হয়েছে এক্সহ্যামস্টারের ৩ লাখ ৮০ হাজার অ্যাকাউন্ট। এসব তথ্য ডিজিটাল আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এর মধ্যে ৪০টি ই-মেইল রয়েছে যা ইউএস আর্মির সদস্যদের। এ ছাড়া আরো ৩০টি অ্যাকাউন্ট মার্কিন ও ব্রিটিশ সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত।
প্রতিবেদনে জানানো হয়নি ঠিক কোন সময় এই আক্রমণের ঘটনা ঘটে। তবে এ বছরের প্রথম দিকে একজন হ্যাকার এক্সহ্যামস্টারের ওয়েবসাইটে দুর্বলতা খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন। বোঝা যাচ্ছে না, কিভাবে হ্যাকাররা ডেটাবেজ থেকে এত তথ্য স্রেফ বের করে নিয়ে গেলো। এর জন্য ব্যবহারকারীদের দুর্বল নিরাপত্তাব্যবস্থা গ্রহণকে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।
এ প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুষ্ঠুভাবে একক্রিপ্ট করকা হয়। কাজেই এগুলো হ্যাক করা প্রায় অসম্ভব বিষয়। পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য একেবারে নিরাপদ।
তবে লিকবেজ এর এক রিপ্রেজেন্টিটিভ জানান, এক্সহ্যামস্টার এমডি৫ এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে যা খুবই দুর্বল। আসলে তারা ভেবেছিলেন এর মাধ্যমেই পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে।
কোনো পর্ন সাইট হ্যাক হওয়ার ঘটনা এই প্রথম নয়। এ বছরের প্রথম দিকে পর্ন দুনিয়ার টাইটান ‘ব্রাজার্স’ ব্যাপকভাবে হ্যাকিংয়ের শিকার হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত কম্পানির ৮ লাখ অ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের দখলে চলে যায়। সূত্র: নেক্সট ওয়েব
জনপ্রিয় পর্ন সাইটে হ্যাকারদের হানা

Be the first to comment on "জনপ্রিয় পর্ন সাইটে হ্যাকারদের হানা"