শিরোনাম

জলবায়ু পরিবর্তন বিষয়ে সম্মেলন ২৫-২৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দক্ষিণ এশিয়া বিচার বিভাগীয় সম্মেলন ঢাকায় অনুষ্টিত হবে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্র্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ আজ জানান। তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সমন্বিতভাবে প্রথমবারের মতো বাংলাদেশ এ আয়োজন করছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সাউথ এশিয়ান জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়র্নমেন্ট এ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

সাব্বির ফয়েজ জানান, এই সম্মেলনে বিচারপতিগণ ছাড়াও দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, কুটনৈতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি ও বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তিনি জানান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মালয়েশিয়ার প্রধান বিচারপতি, এসব দেশের সুপ্রিমকোর্টের সিনিয়র বিচারপতি, বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতিগণ, ভারত ও যুক্তরাজ্যের সিনিয়র বিচারপতিগণও এ সম্মেলনে অংশ নিবেন। পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে দেশ বিদেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিরা এ সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রধান বিচারপতির একান্ত প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মত এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে কয়েকটি রাষ্ট্রে জুডিশিয়াল কনফারেন্স অন ইনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং সেমিনার হলেও আমাদের দেশে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবেশ সংক্রান্ত আইন সঠিকভাবে বাস্তবায়নে উচ্চ আদালতের বিচারপতি এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এ সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে বলে রেজিস্ট্রার জানান।

এদিকে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রদান করেছেন বলে বাসসকে জানান মো. সাব্বির ফয়েজ।

basic-bank

Be the first to comment on "জলবায়ু পরিবর্তন বিষয়ে সম্মেলন ২৫-২৬ ফেব্রুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*