নিউজ ডেস্ক : কুরআন বিরোধী মন্তব্য ও ইসলামকে অবমাননার দায়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন দেশটির লাখো মুসলিম।
এদিকে পূর্বঘোষিত শুক্রবারের প্রতিবাদ বিক্ষোভের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কঠোর নজরদারি এবং নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে জাকার্তার রাজপথ। খবর দ্য গার্ডিয়ানের।
জাকার্তার মুসলিম অধিবাসীরা স্থানীয় এক পার্কে সমবেত হয়ে গভর্নর বাসুকি টি. পুনার্মার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
বাসুকি টি. পুনার্মার অপর নাম আহক, যিনি বেফাঁস মন্তব্য করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সিহংহভাগ জনগণের ক্ষোভের মুখে পড়েছেন।
রাস্তায় নেমে আসা প্রতিবাদকারীদের ব্যানারে ‘আহককে জেল দাও, আইন সবার জন্য সমান’ এমন বিভিন্ন স্লোগান লেখা ছিল।
ইসলামি রীতির টুপি ও সাদা আলখাল্লা পরে প্রতিবাদে অংশ নেন মুসলিমরা।
জাকার্তা থেকে ২শ’ কিলোমিটার দূরের শহর গারুত থেকে আসা ২৬ বছরের যুবক রিকি সুবাগিয়া বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। আর এজন্য আহককে আইনের আওতায় আনা উচিৎ।’
এদিকে প্রতিবাদকারীদের সঠিক সংখ্যা না বলতে পারলেও পুলিশের ভাষ্যমতে, প্রায় দেড় লাখের মতো মানুষ জাকার্তার রাস্তায় বিক্ষোভ করেছেন।
আহক জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় তিনি কুরআন নিয়ে বাজে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে তার বিচার দাবিতে পুরো ইন্দোনেশিয়া ফুঁসে উঠেছে।
জাকার্তায় গভর্নরের বিচার চেয়ে বিক্ষোভ

Be the first to comment on "জাকার্তায় গভর্নরের বিচার চেয়ে বিক্ষোভ"