নিউজ ডেস্ক : আবারও জাফলং পিকনিক স্পট এলাকায় পিয়াইনের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
এবার লাশ হলেন এক স্কুল ছাত্র। তার নাম আসিফ আহমদ (১৭)। তিনি গাজীপুরের টঙ্গি উপজেলার আব্দুর রহমানের পূত্র।
জানা গেছে, আসিফ তার কয়েকজন বন্ধুকে নিয়ে শুক্রবার জাফলং বেড়াতে আসেন। বিকেলে পিয়াইনের জলে গোসল করতে নামার কিছুক্ষণ পর থেকেই তিনি নিখোঁজ।
রবিবার সকালে পিকনিক স্পটের একটু ভাটিতে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় অধিবাসীরা।
গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হচ্ছে।

Be the first to comment on "জাফলং বেড়াতে এসে লাশ হলেন টঙ্গির স্কুল ছাত্র আসিফ"