নিউজ ডেস্ক : জামালপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যসহ ৬০ জনকে আটক করেছে। গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিমুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের জগবন্ধু ঈদগা মাঠ সংলগ্ন এলাকা থেকে আব্দুর রহমান (৩০) ও আব্দুল মাজেদ (৪৫) নামে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সরকার বিরোধী ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। আব্দুর রহমান শহরের ইকবালপুর এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আব্দুল মাজেদ শহরের যোগিরঘোপা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Be the first to comment on "জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত দুই জেএমবি গ্রেপ্তার"